ঢাকার ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে গত রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সালমান ফেসবুক লাইভে এসে সরাসরি বিএনপিকে দায়ী করেন।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি। এদিকে, এই হামলার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।