সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ জন কারাগারে, রিমান্ড শুনানি ৩০ সেপ্টেম্বর

ব্রাউনফিশ স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ জন কারাগারে, রিমান্ড শুনানি ৩০ সেপ্টেম্বর

সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

#সালমান মুক্তাদির#ব্রাউনফিশ স্টুডিও#আদালত#অপরাধ#বাংলাদেশ