সাইবার অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা। অনলাইনভিত্তিক ভুল তথ্য প্রচার, সাইবার জালিয়াতি এবং নতুন ধরনের ডিজিটাল হুমকি প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সাইবার অপরাধ দমনে এফবিআইয়ের সহায়তা বাড়াতে চায় পুলিশ
সাইবার অপরাধ ও ডিজিটাল হুমকি মোকাবিলায় এফবিআইয়ের কাছ থেকে আরও বেশি প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ।