সাইবার প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মানবপাচার রোধে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ১৬ আগস্ট, রবিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 'কাউন্টারিং সাইবার-এনেবলড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি' শীর্ষক এই প্রকল্পের আওতায় সাইবার অপরাধের মাধ্যমে সংঘটিত মানবপাচার প্রতিরোধে কাজ করা হবে।
সাইবার-নির্ভর মানবপাচার রোধে নতুন প্রকল্প চালু
সাইবার প্রযুক্তির মাধ্যমে মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।