রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও জানিয়েছে যে, তারা একটি সাইবার হামলার শিকার হয়েছে। গত ৪ অক্টোবর এই ঘটনাটি শনাক্ত করার পর প্রতিষ্ঠানটি তাদের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়।
পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাইবার হামলার ফলে ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা এবং ফোন নম্বর বেহাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তারা বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে।