সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলো ১৮ দিন পর খোলা হয়েছে। এতে ৪৭ লাখ ৪ হাজার ৮৮৩ টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও দানবাক্স থেকে বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল, ২০ মার্কিন ডলার, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১.৪৫০ ওমানি দিনার, ৫৪.২০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি এবং ১০ সিঙ্গাপুর ডলার।