শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এদিকে, ব্যবসায়িক চেম্বারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, এই কার্যক্রম বাস্তবায়নের সময় যেন নিয়ম মেনে চলা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো বাড়তি চাপ বা জটিলতা তৈরি না হয়।