সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময় নির্ধারণ করেছেন। এ নিয়ে মোট ১৩০ বার প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৩০তম বারের মতো পিছিয়েছে।
উৎস: TBS Bangladesh