সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আজ প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তা জমা না হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এই নিয়ে মামলাটিতে ১২৯তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদনটি দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে।