সাবেক মন্ত্রী আনিসুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সাবেক মন্ত্রী আনিসুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক মন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ ২৫ অক্টোবর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবীর এই অভিযোগপত্র গ্রহণ করেন। মামলার অন্য তিন আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

উৎস: TBS Bangladesh
#আনিসুল হক#দুদক#আদালত#গ্রেপ্তারি পরোয়ানা#বাংলাদেশ