সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের ১৪টি ব্যাংক ও একটি বিও হিসাব জব্দ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ১৪টি ব্যাংক হিসাব ও একটি বিও হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
The Business Standard · 3 সেপ্টেম্বর 2026, 5:55 PM · 2 বার পড়া
সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ১৪টি ব্যাংক হিসাব এবং একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গোলাম ফারুক প্রিন্সের ৩৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২৫ কোটি ৩৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।