অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষা নিশ্চিত করতে ২০২৩ সালের সেপ্টেম্বরে সরকার 'ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড মাইগ্রেন্টস অ্যাক্ট' সংশোধন করে সাব-এজেন্টদের আইনি স্বীকৃতির আওতায় আনে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই মাসে সাব-এজেন্টদের নিবন্ধনের জন্য নতুন নিয়ম প্রবর্তন করা হয়।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য এবং সাব-এজেন্টদের তথ্য সংগ্রহের জন্য তৈরি সফটওয়্যারটি পুরোপুরি কার্যকর না হওয়ায় এই উদ্যোগ থমকে আছে। এর ফলে অভিবাসনপ্রত্যাশীরা এখনো অনিয়ন্ত্রিত দালালদের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হচ্ছেন।