র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিবর্তে নতুন বিশেষায়িত বাহিনী 'এসআরবি' গঠনের খসড়া তৈরি করেছে সরকার।

র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার

সরকারের খসড়া পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে নতুন এই বিশেষায়িত বাহিনী বা এসআরবি গঠন করা হবে। এই বাহিনীতে কর্মকর্তাদের প্রেষণ, বদলি বা সাময়িক সংযুক্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। খসড়া অনুযায়ী, প্রেষণ বা সংযুক্তির মেয়াদ সাধারণত কমপক্ষে দুই বছর হবে।

উৎস: TBS Bangladesh
#র‍্যাব#এসআরবি#বাংলাদেশ সরকার#আইনশৃঙ্খলা বাহিনী#বাংলাদেশ পুলিশ