নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মাদক কারবারিদের কর্মকাণ্ডের বিরোধিতা করা এবং দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার জেরে এই হামলা চালানো হয়েছে। হামলায় ওই এপিবিএন সদস্যের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় এপিবিএন সদস্যের পায়ের রগ কর্তন
মাদক কারবারিদের কর্মকাণ্ডের বিরোধিতা করায় এবং পুলিশকে সহায়তা করায় রূপগঞ্জে এক এপিবিএন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।
উৎস: TBS Bangladesh