ব্যালেন্স অফ পেমেন্ট (বিওপি) তথ্যানুযায়ী, জুলাই মাসে দেশে আমদানির পরিমাণ ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে রপ্তানি আয় কমেছে ১.৯ শতাংশ। রপ্তানির তুলনায় আমদানির হার বেশি হওয়ায় সামগ্রিক বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত পেট্রোলিয়াম ও সার আমদানির ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে।
রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধিতে বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
জুলাই মাসে রপ্তানি ১.৯ শতাংশ কমার বিপরীতে আমদানি ৮.৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশের বাণিজ্য ঘাটতি ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।