কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে তিন হাজারেরও বেশি শরণার্থী বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের ফলে ক্যাম্পের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, শরণার্থী ক্যাম্পগুলোতে দুর্যোগের ঝুঁকি কমাতে দাতা সংস্থাগুলোর জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।