রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যা

রংপুর শহরের মছুয়াপাড়া মন্দির এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে হত্যা

রংপুর শহরের মছুয়াপাড়া মন্দির এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ার জেরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, বাড়ির বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মরদেহ বাড়ির ছাদে, দুটি বারান্দায় এবং অন্যটি একটি কক্ষের ভেতর পাওয়া গেছে।

উৎস: TBS Bangladesh
#রংপুর#হত্যা#ইয়াবা#অপরাধ#বাংলাদেশ