রংপুরে সংঘটিত পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা খেজুরের বিচি, শসার টুকরো এবং সিগারেটের ফিল্টার থেকে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষার ফলাফলে দুই আসামির ডিএনএ-র মিল পাওয়া গেছে।
৮ অক্টোবর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।