রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রতিমন্ত্রী চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন।