রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
TBS Bangladesh · 11 অক্টোবর 2026, 3:30 PM · 1 বার পড়া
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরে এক হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চারজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে।