রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিদা)। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে তারা আর কোনো শুল্ক ও কর পরিশোধ করবে না। একই সঙ্গে ই-পেমেন্ট এবং কাস্টমস হাউসের মাধ্যমে আমদানিকৃত গাড়ির বন্দর খালাস প্রক্রিয়াও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে বারভিডার দেশব্যাপী কর্মবিরতি
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে সব ধরনের শুল্ক ও কর প্রদান এবং বন্দর থেকে গাড়ি খালাস কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বারভিদা।
উৎস: TBS Bangladesh