ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখার লক্ষ্যে রিজার্ভ থেকে ২২০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২৩ টাকা ৯০ পয়সা দরে এই অর্থ বাজারে ছাড়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলারের ঊর্ধ্বমুখী চাপ নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগের তুলনায় কিছুটা কম দরে এই ডলার বিক্রি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।