রেলপথ, সড়ক ও পানি সরবরাহ খাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের চুক্তি অনুমোদন করেছে সরকার। এসব প্রকল্পের মোট ব্যয় প্রায় ৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে প্যাকেজ ডব্লিউডি-২ এর আওতায় গুমদণ্ডি থেকে দোহাজারী পর্যন্ত মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ রয়েছে। এই প্রকল্পের জন্য ১ হাজার ৯১১ দশমিক ৪৮ কোটি টাকার চুক্তি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)-এর অনুকূলে প্রদানের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।