২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কয়েক বিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে। এবার সেই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশে গুগলের ছোট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করছে।
একাধিক আইনজীবী এবং লিটিগেশন ফাইন্যান্সারদের তথ্য অনুযায়ী, ইউরোপের অন্তত ছয়টি দেশে গুগলের বিরুদ্ধে এ ধরনের মামলার তালিকা তৈরি হয়েছে। এর মাধ্যমে গুগলকে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।