ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই স্থাপনাগুলো ড্রোন তৈরির যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হতো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি আরও জানান, হামলায় রাশিয়ার একটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৭ কর্মী নিহত, মস্কোর তেল ডিপোতে অগ্নিকাণ্ড
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি গুদামে সাতজন কর্মী নিহত হয়েছেন এবং মস্কো অঞ্চলের একটি তেল স্থাপনায় আগুন লেগেছে।