রাশিয়া আনুষ্ঠানিকভাবে ডলার বর্জনের কোনো লক্ষ্য নিয়ে কাজ করছে না বলে জানিয়েছে ক্রেমলিন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আন্তর্জাতিক বাণিজ্যে যেকোনো ধরনের লেনদেন পদ্ধতির প্রতি উন্মুক্ত রয়েছে।
ক্রেমলিনের ভাষ্যমতে, কিছু দেশ তাদের নিজস্ব মুদ্রাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি।