রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজব এড়িয়ে চলার আহ্বান ফখরুলের

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন ও জল্পনা-কল্পনার বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজব এড়িয়ে চলার আহ্বান ফখরুলের

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আগামী এক বা দুই দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে এ ধরনের গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

উৎস: TBS Bangladesh
#মির্জা ফখরুল#রাষ্ট্রপতি#বিএনপি#গুজব#বাংলাদেশ