রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধি দল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছে। আজ দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এএমএম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

উৎস: TBS Bangladesh
#বিএনপি#রাষ্ট্রপতি নির্বাচন#মির্জা ফখরুল ইসলাম আলমগীর#নির্বাচন কমিশন#রাজনীতি