চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানগুলোর মূলধন শক্তিশালী করার লক্ষ্যে ৫৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। এই উদ্যোগের অংশ হিসেবে দেশটির বৃহত্তম জীবন বিমা কোম্পানি 'চায়না লাইফ ইন্স্যুরেন্স (গ্রুপ) কোং' ৩৫ বিলিয়ন ইউয়ান বা ৫.২ বিলিয়ন ডলার পাবে। এছাড়া 'চায়না তাইপিং ইন্স্যুরেন্স গ্রুপ' পাবে ৭ বিলিয়ন ইউয়ান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা খাতে ৫৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন
চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানগুলোর মূলধন বাড়াতে ৫৪ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।