নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) রাজস্ব আদায়ের কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি বন্দরগুলোতে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএ-কে নদী বন্দরগুলোতে পর্যায়ক্রমে কার্গো লোড ও আনলোড প্রক্রিয়ায় অটোমেশন ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন। এছাড়া নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় বৃদ্ধি এবং পোর্ট বিভাগের জন্য রাজস্বের নতুন উৎস চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তিনি।