রাজনৈতিক উত্তেজনার মধ্যে নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় ৫০টিরও বেশি ককটেল বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ৫৪১ জন এবং চট্টগ্রাম রেঞ্জ এলাকায় ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।