পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় মিশনে থাকা ব্রিটিশ প্রতিনিধি ও রামাল্লায় অবস্থানরত কূটনীতিকদের সাত দিনের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে।
The Business Standard · 9 সেপ্টেম্বর 2026, 1:50 PM · 1 বার পড়া
পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট আগামী ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বিভিন্ন সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ইসরায়েলে গাজা বিষয়ক মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় মিশনে নিয়োজিত ব্রিটিশ প্রতিনিধি এবং রামাল্লায় অবস্থানরত ব্রিটিশ কূটনীতিকদের আগামী সাত দিনের মধ্যে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।