পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পুঁজিবাজারের কোনো স্টক এক্সচেঞ্জ, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি বা বিএসইসি নিয়ন্ত্রিত অন্য কোনো সংস্থায় তাকে কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না।
পুঁজিবাজারের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশার
ডিএসইর সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশারকে পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে নিয়োগ না দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি।
উৎস: TBS Bangladesh