পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: আইজিপি

সাইবার অপরাধ দমনে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ১০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: আইজিপি

পুলিশের সাইবার অপরাধ তদন্তের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন আইজিপি। এই লক্ষ্য বাস্তবায়নে ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে পর্যায়ক্রমে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তারা পরবর্তীতে মাঠপর্যায়ে সাইবার অপরাধের তদন্তকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

উৎস: TBS Bangladesh
#পুলিশ#সাইবার অপরাধ#আইজিপি#প্রশিক্ষণ#বাংলাদেশ পুলিশ