পটুয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পটুয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

পটুয়াখালীতে ইমরান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালতলী থেকে ঢাকাগামী বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে উভয় যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে। এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

উৎস: TBS Bangladesh
#পটুয়াখালী#সড়ক দুর্ঘটনা#নিহত#বাস দুর্ঘটনা