পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে আটক মার্কিন ডেমোক্র্যাট রো খান্না

পশ্চিম তীরে সফরের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়েন মার্কিন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে আটক মার্কিন ডেমোক্র্যাট রো খান্না

পশ্চিম তীরে সফরের সময় মার্কিন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না এবং তার সফরসঙ্গীরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়েছেন। বৃহস্পতিবার রয়টার্সের সাথে আলাপকালে তিনি জানান, বুধবার দক্ষিণ পশ্চিম তীরের একটি এলাকা পরিদর্শনের সময় তাদের বহনকারী ভ্যানটি এম-৪ রাইফেলধারী বসতি স্থাপনকারীরা ঘিরে ফেলেছিল। ওই এলাকায় স্থানীয় ফিলিস্তিনিরা প্রায়ই বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন বলে জানা গেছে।

#রো খান্না#পশ্চিম তীর#ইসরায়েল#ফিলিস্তিন#মার্কিন রাজনীতি