পর্যটন মৌসুমে কক্সবাজারে প্রতিদিন প্রায় দেড় লাখ পর্যটকের সমাগম ঘটছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর তথ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক পর্যটকের কারণে উপকূলীয় শহরটিতে প্রতিদিন প্রায় ৩৪.৫ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে। পর্যটকদের ফেলে দেওয়া এসব বর্জ্যের কারণে কক্সবাজারের পরিবেশ ও সমুদ্র সৈকত মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
পর্যটকদের ভিড়ে প্লাস্টিক বর্জ্যে ডুবছে কক্সবাজার
পর্যটন মৌসুমে দেড় লাখ পর্যটকের আগমনে কক্সবাজারে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে।
উৎস: TBS Bangladesh