প্রতিরক্ষা রপ্তানি নীতি সহজ করল ভারত

বিশ্ববাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করতে পাঁচ দফা সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে ভারত।

প্রতিরক্ষা রপ্তানি নীতি সহজ করল ভারত

বিশ্ববাজারে নিজেদের প্রতিরক্ষা পণ্যের অবস্থান শক্তিশালী করতে ভারত সরকার নতুন একটি সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় প্রতিরক্ষা রপ্তানির লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া রপ্তানি প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রতিরক্ষা পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। মোট পাঁচ দফা সংস্কারের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

#ভারত#প্রতিরক্ষা#রপ্তানি#বাণিজ্য#অর্থনীতি