প্রথম ছবিতেই নজর কাড়া মালিনী শর্মা এখন ব্যস্ত চাষবাসে

বলিউডের প্রথম ছবিতেই সাড়া ফেলেছিলেন অভিনেত্রী মালিনী শর্মা। তবে এখন গ্ল্যামারের জগত থেকে দূরে এক ভিন্ন জীবন বেছে নিয়েছেন তিনি।

প্রথম ছবিতেই নজর কাড়া মালিনী শর্মা এখন ব্যস্ত চাষবাসে

বলিউডের জনপ্রিয় সিনেমা 'রাজ'-এর মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী মালিনী শর্মা এখন লাইমলাইটের আড়ালে। প্রথম ছবিতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও একসময় বেশ চর্চায় ছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে অভিনয় জগত থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছেন তিনি। এখন তিনি ব্যস্ত চাষবাস নিয়ে। লোকচক্ষুর আড়ালে জঙ্গলের মাঝে এক ফার্মহাউসে সাধারণ জীবনযাপন করছেন মালিনী।

#বলিউড#মালিনী শর্মা#বিনোদন#রাজ সিনেমা#অভিনেত্রী