মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যেন প্রেরণা প্রধান শম্পা গোস্বামীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, শম্পা গোস্বামী আট সপ্তাহের আগাম জামিন পেলেও বর্তমানে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া তিনি নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি।
প্রেরণা প্রধান শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
মানবাধিকার কর্মী শম্পা গোস্বামীর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
উৎস: TBS Bangladesh