পরীক্ষা প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং প্রশ্নফাঁসের মতো ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

পরীক্ষা প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি স্পষ্ট করেছেন যে, যারা তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশ্নফাঁসের মতো অপরাধের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ওপর জোর দিয়েছেন তিনি।

#নরেন্দ্র মোদি#প্রশ্নফাঁস#ভারত#ফাস্ট-ট্র্যাক আদালত#শিক্ষা