বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলাফল বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এছাড়া এটি দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
প্রধানমন্ত্রীর চীন সফরের ফলাফল বাস্তবায়নে চীনা অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ পদক্ষেপ: রাষ্ট্রদূত
বাংলাদেশের শিল্প ও সরবরাহ চেইন শক্তিশালী করতে চীনা অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।