প্রায় ৯০ বছর পর নিউ ইয়র্ক থেকে নিজেদের কার্যক্রম সরিয়ে নিচ্ছে মার্ভেল কমিকস। গত ১৬ জুলাই মার্ভেলের মিডটাউন অফিসে আয়োজিত এক টাউন হল সভায় কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রতিষ্ঠানটির প্রকাশনা বিভাগ এখন ক্যালিফোর্নিয়ার বারব্যাংকে স্থানান্তরিত হবে। উল্লেখ্য, বারব্যাংকেই মার্ভেল স্টুডিওস এবং মার্ভেলের মূল কোম্পানি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির কার্যালয় অবস্থিত।