পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে হিট স্ট্রেস বা তাপজনিত সমস্যা মোকাবিলায় সুনির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে শ্রমিকদের কর্মপরিবেশে যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা এ বিষয়ে সরকারি কর্তৃপক্ষ, কারখানার মালিকপক্ষ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। শ্রমিকদের নিরাপত্তা প্রোটোকলগুলো যুগোপযোগী ও পুনর্বিবেচনা করার মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।