পোশাক শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তারের প্রক্রিয়া বন্ধ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ন্যূনতম মজুরি নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আয়োজিত একটি ওয়েবিনারের পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। গত ১৭ নভেম্বর এই গ্রেপ্তারের ঘটনার পর সংস্থাটি এই আহ্বান জানাল।
পোশাক শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টির
পোশাক শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।