পোশাক শিল্পের সবুজ রূপান্তর প্রক্রিয়ায় শ্রমিকদের কেন্দ্রবিন্দুতে রেখে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। এই রূপান্তর প্রক্রিয়াকে কার্যকর করতে ত্রিপক্ষীয় সংলাপ, শ্রমিকদের অর্থবহ অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কর্মসংস্থানের নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন অধিকারের ওপরও জোর দেওয়া হয়েছে।
পোশাক খাতে সবুজ রূপান্তরের জন্য শ্রমিকবান্ধব পরিকল্পনা প্রয়োজন: সংশ্লিষ্টরা
বাংলাদেশের পোশাক শিল্পে সবুজ রূপান্তর প্রক্রিয়া সফল করতে শ্রমিকদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।