পোশাক খাতে অস্থিরতার পেছনে রাজনৈতিক পরিচয়ধারী মালিকরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শিল্পে চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিল্প মালিকদের হাত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পোশাক খাতে অস্থিরতার পেছনে রাজনৈতিক পরিচয়ধারী মালিকরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শিল্প খাতে চলমান অস্থিরতার পেছনে নির্দিষ্ট কিছু শিল্প মালিকের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব শিল্প মালিকের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে রাজনৈতিক পরিচয় রয়েছে, তারাই এই অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করছেন। সরকারের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

#পোশাক শিল্প#স্বরাষ্ট্রমন্ত্রী#সালাহউদ্দিন আহমদ#অস্থিরতা#বাংলাদেশ