বাংলাদেশে আগে স্ট্যান্ডিং হুইলচেয়ার ব্যবহৃত হলেও তা বিদেশ থেকে আমদানি করতে হতো। তবে এবার শোভন নামের এক ব্যক্তি স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে দেশে প্রথমবারের মতো এই হুইলচেয়ার তৈরি করেছেন। এর মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাচলের পাশাপাশি দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
পক্ষাঘাতগ্রস্তদের জন্য বাংলাদেশে তৈরি হলো স্ট্যান্ডিং হুইলচেয়ার
বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে স্ট্যান্ডিং হুইলচেয়ার, যা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের দাঁড়াতে সহায়তা করবে।