পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন নিয়ে বিতর্ক: মধ্যরাতে কবর খুঁড়লেন স্বজনরা

পিরোজপুরে এক মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত প্রশাসনের সহায়তায় মধ্যরাতে পরিবারের সদস্যরা নিজেরাই কবর খুঁড়ে তাকে দাফন করেছেন।

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন নিয়ে বিতর্ক: মধ্যরাতে কবর খুঁড়লেন স্বজনরা

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ওই ব্যক্তির মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন। অভিযোগ উঠেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির দাফন কাজে বাধা প্রদান করেন।

বাধার মুখে পড়ে পরিবারের সদস্যরা দাফন সম্পন্ন করতে হিমশিম খান। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে গোপনে গার্ড অব অনার প্রদানের পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরেই তাকে দাফন করা হয়।

#পিরোজপুর#মুক্তিযোদ্ধা#দাফন#বাংলাদেশ#সংবাদ