পেরুর জুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে শনিবার রাতে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫.১ এবং ৩.৭। রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই অঞ্চলে ঘটা প্রাকৃতিক দুর্যোগে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১ জন।
পেরুতে জোড়া ভূমিকম্পে ৬ জনের মৃত্যু, আহত ২১
পেরুর জুনিন অঞ্চলে দুটি ভূমিকম্পের ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।